× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

ডেস্ক

চতুর্থ দফার অবরোধের শেষ দিনেও তেমন প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফার অবরোধের শেষ দিনেও তেমন প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে। সোমবার (১৩ নভেম্বর) সকালে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক কর্মচাঞ্চল্য দেখা গেছে। আগের দফা অবরোধের তুলনায় এদিন যান চলাচলও বেড়েছে। তবে কিছুটা কম।

 সোমবার (১৩ নভেম্বর) সকালে গাবতলী এলাকার দৃশ্য।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেড়েছে ঢাকায় গণপরিবহন চলাচল। দোকানপাট, সাধারণ জীবনযাত্রা, কর্মযজ্ঞ স্বাভাবিক রয়েছে। গণপরিবহনের পাশাপাশি চলাচল করছে ব্যক্তিগত গাড়িও। যদিও দূরপাল্লার গাড়ি চলছে না।

বেসরকারি চাকরিজীবী মোজাম্মেল হক সাভার থেকে কারওয়ানবাজার খুব অল্প সময়েই চলে আসতে পেরেছেন। তিনি বলেন, অন্যান্য দিন খুব যানজট থাকে। আজ খুব তাড়াতাড়ি চলে আসতে পেরেছে। কিন্তু তাই বলে রাস্তা একেবারে ফাঁকা ছিল না। স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা ফাঁকা ছিল।

গাবতলীর দোকানি তামিম হাসান বলেন, অবরোধ পরিস্থিতিতে স্বাভাবিকের তুলনায় লোকজন কম থাকে। তারপরও চলমান দুই দিনের অবরোধে লোকজন মোটামুটি ভালোই আছে। বেচাকেনাও ভালো চলছে।

নাটোরে যাবেন হোসনে আরা বেগম। তিনি বলেন, জরুরি দরকারে বাড়ি যেতে হবে। কিন্তু গাবতলী কাউন্টারে এসে গাড়ি পাচ্ছি না। শুনেছি, পরিস্থিতি বুঝে গাড়ি ছাড়বে। তাই অপেক্ষা করছি।

অবরোধ পরিস্থিতিতে রাজধানীবাসীকে নিরাপত্তা দিতে মোড়ে মোড়ে পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে। ফার্মগেট, শাহবাগ, মগবাজার, মহাখালী ও বাড্ডাসহ প্রায় পুরো ঢাকাতেই পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্টও রয়েছে। সন্দেহজনক কিছু দেখলে চেক করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সকালে আব্দুল্লাহপুরে গাড়িতে আগুন দেয়ার সময় এক নাশকতাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ ছাড়া সকাল থেকে ঢাকার আর কোথাও নাশকতার খবর পাওয়া যায়নি।

রাজধানীতে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন। পরদিন ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এরপর তিন দফায় ৭ দিনের অবরোধ কর্মসূচি শেষ হয় গত শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টায়। এবার চতুর্থ দফায় রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করছে দলটি।


এ ক্যটাগরির আরো খবর..