× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে - প্রতিমন্ত্রী

আগামী ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রামের জলাবদ্ধতা কমে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে মীর শাহে আলম এ ঘোষণা দেন। এ সময় তিনি জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রধান করে নানা সংস্থার সমন্বয়ে ১৯ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি বলেন, ঘোষণাটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিস আদেশে হয়েছে। আমার কাছে পাঠানো হয়েছে। চট্টগ্রামে খাল, নালা, পানি ও জলাবদ্ধতা, উন্নয়নসহ নানা বিষয় নিয়ে কমিটিটি কাজ করবে।

এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রামের জলাবদ্ধতা কমে আসবে। সব সংস্থাকে নিয়ে মেয়রের নেতৃত্বে শক্তিশালী কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ৫ দিনের মধ্যে সব খালের বাঁধ খুলে দেয়ার কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

গত দুই দিনের বৃষ্টিতে ডুবে যায় বন্দর নগরীর প্রবর্তক মোড়, মুরাদপুর ও চকবাজারসহ বেশকিছু এলাকা। চরম ভোগান্তি পোহান সাধারণ মানুষ। জলাবদ্ধতার দুর্ভোগ নিয়ে আলোচনা-সমালোচনা গড়ায় সংসদ পর্যন্ত।

এর আগে দুই দিনের সফরে চট্টগ্রাম পরিদর্শনে আসেন এলজিআরডি প্রতিমন্ত্রী। নগরীর মহেশখাল ও চাক্তাইসহ নানা খালের পরিস্থিতি ঘুরে দেখেন।

প্রতিমন্ত্রী জানান, আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত ৮০ শতাংশ জলাবদ্ধতা কম যাবে চট্টগ্রামে। সব সংস্থাকে নিয়ে জলাবদ্ধতা নিরসনে মেয়রের নেতৃত্বে শক্তিশালী কমিটি গঠনের কথাও জানান মীর শাহে আলম।

গত বছর জলাবদ্ধতা ৫০ শতাংশে নামিয়ে আনা হয়েছিল দাবি করে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জনভোগান্তি শতভাগ নিরসনে সরকার ও সিটি করপোরেশন আন্তরিকভাবে কাজ করছে।

তবে বার বার চেষ্টা করেও মন্তব্য জানা সম্ভব হয়নি ১১ হাজার কোটি টাকা ব্যয়ে ‘জলাবদ্ধতা নিরসন প্রকল্পের’ দায়িত্বে থাকা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে।


এ ক্যটাগরির আরো খবর..