× Banner
সর্বশেষ
বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান অ-তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তি তালিকভুক্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাজার মনিটরিং কার্যক্রমকে আরো সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে পরিপত্র জারী বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ মে, ২০১৬

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে নগরীর খুলশি থানার ওয়াসা এলাকায় নিজ বাসা লোকমান ম্যানসনের ছাদ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত মো. ইসহাক হাটহাজারীর মদনহাট কৃষি ব্যাংকের কর্মকর্তা ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর তাঁর লাশ দাফন সম্পন্ন হয়েছে।

কোতোয়ালি থানা পুলিশের সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন জানান, ইসহাক বিষপানের পর ছাদের সিঁড়ির সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এমন আলামত উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করি।’

নিহত ইসহাকের মেয়ে মুমু জানান, তাঁর মা দীর্ঘ ১১ বছর ধরে অসুস্থ। তাঁর বাবাও মানসিকভাবে সুস্থ ছিলেন না।


এ ক্যটাগরির আরো খবর..