× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রামে প্রচুর উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে শুভ বড়দিন ।

admin
হালনাগাদ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭

রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রামে পাথরঘাটা গীর্জা বর্নিল সাজে সজ্জিত হয়ে উদজাপিত করছে বড়দিনের অনুষ্ঠান । এ উপলক্ষ্যে ২৪ তারিখ রাত ৯ টায় শুরু হয় যীশু খ্রীষ্টের জন্মোৎসব উপলক্ষ্যে প্রার্থনার আয়োজন, প্রচুর খ্রীষ্ট ভক্ত , বড়দিন উদযাপনের জন্য শিকড়ের টানে চলে যায় বরিশাল, নোয়াখালী, ঢাকা ইত্যাদী আদি বাসস্থানে মা, বাবা আত্নীয় স্বজনের সাথে বড়দিন পালনের জন্য ।

এছাড়া ছেলে মেয়েদের স্কুল কলেজের বৎসর শেষের ছুটির সুযোগে অনেকেই অপেক্ষায় থাকেন দেশের বাড়ীতে যাওয়ার, তাই বড়দিনের অনুষ্ঠান অনেক ক্ষেত্রে পুনর্মিলনী অনুষ্ঠানও বটে । এর পরও রাত নয়টা থেকে শুরু হওয়া প্রার্থনা অনুষ্ঠানে গীর্জায় উপচেপড়া ভীড় পরিলক্ষিত হয় । এই অনুষ্ঠান শেষ হয় রাত সাড়ে এগারোটায় এবং এটি পরিচালিত করেন একজন ক্যানাডিয়ান পুরোহিত রেভাঃ ফাঃ বেনয়েট ।

এরপর রাত বার টায় শুরু হয় দ্বিতীয় পর্বের প্রার্থনা, এটি পরিচালনা করেন রেভাঃ বিশপ মোজেস। তিনি গোয়াল ঘরে যীশু খ্রীষ্টের জন্ম গ্রহনের তাৎপর্য তুলে ধরে বলেন,” তিনি মহান হয়েও জন্মের সময় কনকনে ঠান্ডায় জন্মের পর জাবপাত্রে শুয়েছিলেন ।” মহান কিন্তু কত নত হয়েছিলেন শুধুমাত্র মানুষকে ভালবেসে । এই মহান দিনে তিনি বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেন । যীশুর জন্ম স্মরনে গীর্জার ভিতরে একটি প্রতীকি গোশালা নির্মান করা হয় এবং সমবেত খ্রীষ্টভক্তগন এর সামনে দাড়িয়ে প্রার্থনা করেন । ২৫ তারিখ সারা দিন একে অপরের বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন, গৃহকর্তা দেশীয় পিঠা এবং কেক দিয়ে আপ্যায়ন করার মধ্যে দিয়ে বড়দিনের আনন্দ উৎযাপন করেন ।


এ ক্যটাগরির আরো খবর..