চট্টগ্রামে কৃষিজমি থেকে অবিস্ফোরিত কামানের গোলা উদ্ধার

চট্টগ্রামে কৃষিজমি থেকে অবিস্ফোরিত কামানের গোলা উদ্ধার

কৃষিজমি থেকে অবিস্ফোরিত কামানের গোলা উদ্ধার করে আজ সকালে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে গোলাটি নিষ্ক্রিয় করেন।

বৃহস্পতিবার (৩ জুন) রাত ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম আলমপুর এলাকার কৃষিজমি থেকে গোলাটি উদ্ধার করা হয়। আজ শুক্রবার (৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সেনাবাহিনী গোলাটি নিষ্ক্রিয় করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘গতকাল রাতে থানার পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে একটি অবিস্ফোরিত কামানের গোলা উদ্ধার করে পুলিশ। সারারাত গোলাটি নিরাপদ স্থানে রেখে পাহারা দেয়া হয়। আজ শুক্রবার সকালে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে গোলাটি নিরাপদে নিষ্ক্রিয় করেন।’

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।