× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস উদ্‌যাপন রূপপুরের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হচ্ছে আজ নিষেধাজ্ঞার চাপেও চাবাহার ধরে রাখতে ভারতের কৌশলী আইনি পদক্ষেপ

চট্টগ্রাম বাঁশখালীর উন্নয়নে ভারতের সহকারী হাই কমিশনার

admin
হালনাগাদ: বুধবার, ৩০ আগস্ট, ২০১৭

রাজিব শর্মা, চট্টগ্রামঃ বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নে ভারত সরকার কর্তৃক বরাদ্দকৃত নলকূপ স্থাপন বাঁশখালীতে নলকূপ স্থাপনকালে সোমনাথ হালদার বাংলাদেশের উন্নয়নে ভারত সহায়তা করতে চায়।

কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার বলেন, ভারত-বাংলাদেশ বন্ধু প্রতিম রাষ্ট্র। বাংলাদেশের উন্নয়নে ভারত সহায়তা করতে চায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে যেকোন সময়ে ভারত বাংলাদেশের পাশে রয়েছে। তাই বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশে সুপেয় পানির অভাব পূরণে ভারত সরকার গভীর নলকূপ স্থাপনের কর্মসূচি হাতে নিয়েছে।
পর্যায়ক্রমে এ দেশের সকল স্থানে নলকূপ স্থাপন করা হবে।

গত রবিবার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী পৌর মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, ভারতীয় সহকারী হাই কমিশনার (চট্টগ্রাম) এর সচিব এস. সিংহা, স্বনির্ভর ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মশিউর রহমান, খানখানাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস সবুর চৌধুরী ও ইউপি সদস্যসহ স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, বাঁশখালীর ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জন্য ১৫০টি গভীর নলকূপ প্রদান করেন ভারত সরকার।


এ ক্যটাগরির আরো খবর..