রাজিব শর্মা, চট্টগ্রামঃ কর্ণফুলী উপজেলাধীন চরপাথরঘাটা ১নং ওয়ার্ডে নজির আহমদ মেম্বারের বাড়িতে গভীর রাতে বাড়ি ফেরার পথে মো. আলমগীর (৪৫) নামে দারোয়ানকে ডেকে নিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।
শনিবার গভীর রাত ২টার দিকে ঘটনাটি ঘটে। আলমগীর একই এলাকার মৃত ছালেহ আহমদের ছেলে। নিহতের স্ত্রীর অভিযোগ, তাদের সাথে পাশ্ববর্তী মো. আবছার সহ কয়েকজনের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিত ভাবে প্রতিপক্ষরা খুন করেছে।
কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম পিপিএম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে দেখে বাড়ির কিছু দূরে একটি জমিতে আলমগীরের লাশটি পড়ে ছিল। তার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক
হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মামলা দায়েরের প্রস্তুতি চলছে। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে আটকের চেষ্টা চলছে। নিহতের স্ত্রী মাহফুজা বেগম জানায়, তার স্বামী স্থানীয় তাহের মুন্সির বাসায় দারোয়ানের চাকরি করতো। প্রতিদিন গভীর রাত ৩-৪টায় ঘরে ফিরে। শনিবার রাত দুইটায় ঘরে খুব কাছাকাছি চলে আসলে চিৎকার শুনতে পাই। পরিবারের অন্যান্যদের সহায়তায় চারিদিকে খুজে না পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ রোববার ভোররাতে তাদের বাড়ির কিছু দূরে একটি জমির ভেতরে তার স্বামীর লাশ খুজে পায়।