× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

কমলগঞ্জে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার):  বিপুল উৎসাহ উদ্দীপনায় মৌলভীবাজারের কমলগঞ্জের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম-বাংলার ঐতিহ্যকে ধারণ করতে হযরত শাহ্ ইয়াছিন (রহঃ) এর বার্ষিক ওরস মোবারক উপলক্ষে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন গ্রামের হযরত আজমশাহ (র:) মাজার সংলগ্ন মাঠে এই ঘোড়াদৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এসময় আশপাশের গ্রামের হাজার হাজার নারী-পুরুষ ও উৎসুক শিশুরা প্রতিযোগিতাস্থলে উপস্থিত হয়ে এ প্রতিযোগিতা উপভোগ করেন।

ঘোড় দৌড় প্রতিযোগিতায় কমলগঞ্জ উপজেলাসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে ১৬ জন খেলোয়াড় তাদের নিজ নিজ ঘোড়া নিয়ে ঘোড়দৌড় প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ পৌর মেয়র মো: জুয়েল আহমেদ, আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল, সাধারণ সম্পাদক এএসএম আজাদুর রহমান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, সাবেক বিআরডিবি সভাপতি ইমতিয়াজ আহমেদ, ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..