× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে চট্টগ্রাম লামায় হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত

admin
হালনাগাদ: বুধবার, ৩১ মে, ২০১৭

রাজিব শর্মা,চট্টগ্রামঃ ঘূর্ণিঝড় মোরা’র তান্ডবে বান্দরবানের লামায় হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। লামা পৌরসভা এলাকার ক্ষয়ক্ষতির বর্ণনা দিয়ে বুধবার দুপুরে স্থানীয় কুটুমবাড়ি রেস্টুরেন্টের কনভেনশন হলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে পৌরমেয়র জানান, পৌরসভায় ১ হাজারেরও বেশি কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ ও ১ হাজার ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে ও গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ সরবরাহসহ একাধিক সড়ক বিধ্বস্ত হয়ে সড়ক যোগাযোগ বন্ধসহ ব্যক্তি মালিকানাধিন ও বাণিজ্যিক ফলদ এবং বনজ বাগান, ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। সব মিলিয়ে পৌর এলাকায় প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে পৌর মেয়র মো. জহিরুল ইসলাম জানিয়েছেন।

তিনি ক্ষতিগ্রস্থ এসব পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্র জানায়, উপজেলার ৭টি ইউনিয়নে ১৫০০টি কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ, ৩ হাজার ১০০টি আংশিক, ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের আংশিক, ২টি পাড়া শিক্ষা কেন্দ্র সম্পূর্ণ, ১০টি ধর্মীয় প্রতিষ্ঠানের আংশিক, ১০টি হস্তচালিত নলকূপ সম্পূর্ণ ও গাছ পড়ে একজন নিহতসহ ৫১ গবাদি পশু মারা যায়। বিধস্ত হয় ১০ কিলোমিটার গ্রামীণ সড়ক। এছাড়া ১০ একর জমির ফসলের ক্ষতির পাশাপাশি ফলদ ও বনজ বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।

ঘুর্ণিঝড় মোরা’র তান্ডবে লামায় ব্যাপক ক্ষতির সত্যতা নিশ্চিত করে উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী বলেন, একটি পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতি নিরুপন করে বান্দরবান জেলা প্রশাসনের নিকট প্রেরণ করা হয়েছে। বরাদ্দ সাপেক্ষে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..