× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঘুষের মামলায় শিক্ষক শ্যামল কান্তির জামিন

admin
হালনাগাদ: বুধবার, ৩১ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঘুষ নেওয়ার অভিযোগে করা মামলায় প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে আগামী ২০ জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদনের শুনানি শেষে বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ  আদেশ দেন। এ সময় আদালতে শ্যামল কান্তি ভক্তের স্ত্রী সবিতা হালদার উপস্থিত ছিলেন।

শ্যামল কান্তি ভক্তের আইনজীবী মো. সাখাওয়াত হোসেন জানান, আজ মামলাটির শুনানির দিন ছিল। আদালত আসামি ও বাদীপক্ষের নথিপত্র যাচাই-বাছাই করেন এবং উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আদেশ দেন।

শ্যামল কান্তির স্ত্রী সবিতা হালদার জানান, মিথ্যা একটি মামলা সাজিয়ে কুচক্রী মহল তাঁকে (শ্যামল কান্তি ভক্ত) কারাগারে পাঠিয়েছে। আজ আদালত জামিন দিয়েছেন। এর জন্য তিনি বিচারক ও সাংবাদিকদের ধন্যবাদ জানান। এ ছাড়া মামলাটি দ্রুত খারিজ করে দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানান।

২০১৪ সালের ২৪ ডিসেম্বর বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ইংরেজি বিষয়ের শিক্ষক মোর্শেদা বেগমকে এমপিওভুক্ত করে দেওয়ার জন্য তাঁর কাছ থেকে এক লাখ ৩৫ হাজার টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। গত বছরের ২৭ জুলাই ওই শিক্ষিকা আদালতে মামলা করেন। পরে আদালত বন্দর থানার পুলিশকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।

বন্দর থানার পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ গত ১৭ এপ্রিল শ্যামল কান্তি ভক্তকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত ২৪ মে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই দিন শ্যামল কান্তি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..