× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

ঘাড় ধাক্কা খেতে হল এক কিশোরীকে বেশি মেকআপ করায়

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: বাসের এক নারী টিকিটচেকার বেশি মেকআপ করায় ১৫ বছরের এক কিশোরীকে ঘাড় ধাক্কা দিয়ে বাস থেকে নামিয়ে দিলেন। শুনতে আশ্চর্য্য লাগলেও সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে বৃটেনের রাস্তায়।

ঘাড় ধাক্কার শিকার ওই কিশোরীর নাম জাহরা সাদিক। তিনি এশীয় বংশোদ্ভূত। থাকেন ইংল্যান্ডের বার্মিংহাম শহরে। গত ২২ ডিসেম্বর  বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন সিনেমা দেখতে।  ফেরার পথে ওঠেছিলন ন্যাশনাল এক্সপ্রেস কোম্পানির কোচে। বরাবরের মত সেদিনও তিনি শিশুটিকেট নিয়ে বাসে ওঠেছিলেন। কিন্তু তার মেকআপের পরিমাণটা এত বেশি হয়ে গিয়েছিল যে, বয়সের তুলনায় তাকে বেশ বড় দেখাচ্ছিল। এতেই ঘটে বিপত্তি।

জাহরার হাতে শিশু টিকিট দেখে ক্ষেপে যান টিকিটচেকার ওই নারী। কিছুতেই মানতে রাজি না যে, জাহরা এখনও শিশু। উল্টো অভিযোগ করেন যে, টাকা বাঁচাতেই কম দামে শিশু টিকিট কিনেছে এই মেয়ে। জাহরা তাকে যতই বোঝানোর চেষ্টা করেন যে, তিনি আসলেই শিশু, ততই দাঁত খিচিয়ে শক্ত শক্ত বাক্য শুনিয়ে দেন জাহরাকে। এমনকি তার কাছে ওই জাদরেল টিকিটচেকার বয়সের প্রমাণ হিসেবে পাসপোর্ট বা সার্টিফিকেট দেখানোরও যুক্তি তোলেন।

মেয়েটির কাছে স্বাভাবিকভাবেই বয়সের প্রমাণ হিসেবে কিছুই ছিল না। তখন ওই নিষ্ঠুর চেকার জাহরাকে বলেন, ‘শোন মেয়ে, আজই বাসায় গিয়ে পাসপোর্টের ছবি তুলে মোবাইলে সেভ করে রাখবে। ভবিষ্যতে কাজে দেবে। এখন লাথি মেরে বাস থেকে ফেলে দেয়ার আগেই নেমে পড়। নইলে তোমার কপালে আরো খারাপি আছে।’

এই বলেই তিনি বাস থামিয়ে মেয়েটিকে ঘাড় ধাক্কা দিয়েই নামিয়ে দেন। সেই রাতে জাহরাকে বাকি পথ পায়ে হেঁটে একা একা বাড়ি ফিরতে হয়েছে। শুধু কি তাই। বয়স লুকিয়ে শিশুদের টিকেটে বাসে চড়ার অপরাধে তাকে ৩৫ পাউন্ড জরিমানাও গুনতে হয়েছে।

এ ঘটনায় ক্ষেপেছে জাহরার পরিবার। ইতিমধ্যে তার চাচা নাভিদ সাদিক ন্যাশনাল এক্সপ্রেস কোম্পানির কাছে অভিযোগ করেছেন। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে ওই বাস কোম্পানি। আক্ষেপ করে সেদিনের ওই ঘটনা জাহরা ব্রিটিশ ট্যাবলয়েট ডেইলি মিররের কাছেও বর্ননা করেন।


এ ক্যটাগরির আরো খবর..