× Banner
সর্বশেষ
আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩

“করোনায় ৮০ ভাগ মানুষ ঘরেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যায়” -স্বাস্থ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
দেশে করোনায় আক্রান্ত, দি নিউজ, স্বাস্থ্যমন্ত্রীর, বাংলাদেশে করোনা আক্রান্ত, করোনায় মৃত;

“শতকরা ৮০ ভাগ মানুষ করোনা আক্রান্ত অবস্থায় ঘরে থেকে সাভাবিক নিয়ম-কানুন মেনে চললেই সুস্থ হয়ে যায়। কাজেই করোনা আক্রান্ত হলেও আতংকিত না হয়ে স্বাস্থ্য গাইডলাইন মেনে চলতে হবে। আর শরীরে করোনার লক্ষ্মণ থাকলে দেড়ি না করে দ্রুত পরীক্ষা করতে হবে।করোনায় বেশি আতংকিত হবার থেকেও অনেক বেশি সচেতন থাকা বেশি প্রয়োজন।” বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক,এমপি ।

আজ ১৭ এপ্রিল,শুক্রবার, বেলা আড়াই টায় নিজ বাসা থেকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন আপডেট তথ্য প্রচার অনুষ্ঠানে ভিডিও কলে সংযুক্ত হয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

চিকিৎসক,নার্স,টেকনোলজিস্টদের জন্য বর্তমানে দেশেই প্রতিদিন ১ লক্ষ পরিমান পিপিই তৈরি হচ্ছে বলে স্বাস্থ্যমন্ত্রী তার বক্তবে জানান।এর পাশাপাশি এই মুহুর্তে দেশে ২০ টি ল্যাবে একযোগে করোনা পরীক্ষা করা হচ্ছে বলেও মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা আরো বৃদ্ধি পেলে তার জন্য নতুন করে আরো বেশকিছু হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন,”দেশে নতুন করে আরো বেশকিছু হাসপাতালকে করোনা ডেডিকেটেড করা হচ্ছে। এদের মধ্যে রয়েছে শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউট,মুগদা জেনারেল হাসপাতাল,শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল,শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল,রেলওয়ে হাসপাতালসহ বেশকিছু ব্যক্তিমালিকানাধীন হাস্পাতাল।এসব হাসপাতালের পাশাপাশি বসুন্ধরা কনভেনশন সেন্টার,দিয়াবাড়ির ৪ টি ফ্লোর সহ আরো বেশকিছু হাসপাতাল খুব দ্রুতই প্রস্তুত করা হচ্ছে।বর্তমানে ঢাকায় ১৫৫০ টি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে,এর সাথে উল্লিখিত হাসপাতালগুলো প্রস্তুত হলে ১০ হাজারের বেশি থাকবে আইসোলেশন বেড সংখ্যা।তারপরও আমাদের আরো বেশি সচেতনতা বৃদ্ধি করতে হবে,যাতে রোগটি আর বেশি সংক্রমণ ছড়াতে না পারে।”

স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে গত ২৪ ঘন্টায় নতুন আরো ২৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও ১৫ জন মৃত্যুবরণ করেছেন বলে উল্লেখ করেন।সবমিলিয়ে বর্তমানে দেশে করোনায় মোট আক্রান্ত ১৮৩৮ জন ও মারা গেছেন ৭৫ জন ব্যক্তি।

স্বাস্থ্যমন্ত্রীর অনলাইন ভিডিও প্রেস ব্রিফিংকালে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা ও আইইডিসিয়ার এর পরিচালক অধ্যাপক মিরজাদী সেব্রিনা ফ্লোরা।


এ ক্যটাগরির আরো খবর..