× Banner
সর্বশেষ
অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য ৬টি বন্ধ পাটকল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত – বস্ত্র ও পাটমন্ত্রী হরমুজ প্রণালি থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান

নিজস্ব প্রতিবেদক

ঘরবাড়ি সব হারিয়ে নিঃস্ব,এখন আছে শুধু মানুষ

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
ঘরবাড়ি সব হারিয়ে নিঃস্ব

ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে শত শত পরিবার। এ অবস্থায় স্থায়ী বেড়িবাঁধের দাবি এলাকাবাসীর। পটুয়াখালীর পায়রা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি,ফসলি জমি ও গাছপালা। রক্ষা পায়নি মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান।

পটুয়াখালীর দুমকি উপজেলার বাহেরচর এলাকার শান্তনা দাসের সঙ্গে; তিনি বলেন,নদী ভাঙনের কবলে পড়ে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন তিনি। স্বামী, সন্তান নিয়ে কোথায়, কীভাবে থাকবেন তার কোনো কূল-কিনারা পাচ্ছেন না।

শান্তনা দাস আরও বলেন,নদীতে চার-পাঁচটা বাড়ি আমাগো শেষ হয়ে গেছে। এখন আছি শুধু আমরা মানুষ। আর কিছু নাই আমাগো। আমরা এখন মানুষের জায়গায় থাকি।

তার মতো উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের কয়েক হাজার মানুষ নদী ভাঙনের শিকার হয়েছেন। পায়রা নদীর অব্যাহত ভাঙনে ইতোমধ্যে বিলীন হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি, ফসলের ক্ষেত, গাছপালা। এ অবস্থায় অস্থায়ী নয়, স্থায়ী বেড়িবাঁধের দাবি এলাকাবাসীর।

এলাকাবাসী বলেন, ‘ভাঙনের কবলে পড়ে অন্যের জায়গায় আশ্রয় নিয়েছি। তারাও আমাদের চলে যেতে বলছেন। আমাদের বাড়িঘর সব গিলেছে নদী। আর যা আছে, সেটাও শেষ হয়ে যাচ্ছে। রাতে ঘুমাতে পারি না। এই রাক্ষসী পায়রা নদী আমাদের সবকিছু বিলীন করে দিয়েছে।’

তবে, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রকল্পগ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন।তিনি বলেন, প্রতিবছর ঘূর্ণিঝড়ের সময় বা বর্ষাকালে নদীপাড়ের কিছু কিছু এলাকা ভাঙে। সেগুলো আমরা মেরামত করে থাকি। পরে আবারও সেখানে ভাঙন দেখা দেয়।

তিনি আরও বলেন, স্থায়ী বেড়িবাঁধ করতে প্রকল্প হাতে নেয়া দরকার। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে আমরা এখনো তেমন কোনো বরাদ্দ পাইনি।

পটুয়াখালীতে মোট এক হাজার ৩০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এরমধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ২২ কিলোমিটার এবং ৬ কিলোমিটার বেড়িবাঁধ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..