× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

ঘন কুয়াশায় ১০ ফিট দূরে দেখা যাচ্ছে না, দেখা দিয়েছে দুর্ঘটনা আশঙ্কা

Kishori
হালনাগাদ: বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
ঘন কুয়াশা

ঘন কুয়াশায় ১০ ফিট দূরে দেখা যাচ্ছে না। সড়ক ও মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে মহাসড়কগুলোতে সব ধরনের যান চলাচলে ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে দেখা দিয়েছে দুর্ঘটনা আশঙ্কা

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) রাত ১০টা থেকে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বিভিন্ন পয়েন্টে ঘন কুয়াশার চাদর দেখা গেছে। রাতের প্রথম প্রহরে হঠাৎ করে সাভারে ঘন কুয়াশায় ঝাপসা হয়ে গেছে চারদিক।

এছাড়া বাইপাইল ত্রীমোড় এলাকায়ও পরিবহনগুলো ধীর গতিতে চলাচল করছে। সড়কে ১০ গজ দূরুত্বেও দেখতে পেতে হিমশিম খেতে হচ্ছে চালকদের। এ কারণে কিছুটা যানজটেরও সৃষ্টি হয়েছে।

রাজশাহী থেকে বিভিন্ন ধরনের কাচাঁ সবজি নিয়ে ট্রাকে করে ঢাকার কাওরান বাজারে যাচ্ছে চালক মৃদুল। তিনি দুপুরে সেখান থেকে রওনা দিয়েছেন। রাত ১১টার দিকে চন্দ্রা পৌঁছাতেই প্রচণ্ড কুয়াশা চারদিকে ছড়িয়ে গেছে। ফলে এখন তার খুব সাবধানে ও ধীর গতিতে ট্রাকটি চালাতে হচ্ছে।

মৃদুলের সঙ্গে বাইপাইল ত্রীমোড়ে কথা হয়। তিনি বলেন, সারা রাস্তা ভালো এলাম। চন্দ্রা ঢুকার পর থেকেই কুয়াশার ঘন দেখা যাচ্ছে। ১০ ফিট দূরে দেখা যাচ্ছে না। খুব সাবধানে আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি। এর মধ্যে আবার মাঝে মধ্যে জ্যামে পড়তে হচ্ছে।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) গোলাম মোস্তফা বলেন, এ বিষয়ে আমরা কোনো কথা বলি না, আমাদের উচ্চ পদস্থ কর্মকর্তারা কথা বলেন। তবে আমরা সড়কে রয়েছি। দুর্ঘটনা এড়াতে চালকদের সাবধানে ও ধীরে গাড়ি চালানোর জন্য অনুরোধও জানাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..