× Banner
সর্বশেষ
অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে – শিক্ষামন্ত্রী পরকীয়ার অভিযোগে সংসার ভাঙছে থালাপতি বিজয়ের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশুর প্রশ্ন, আঙ্কেল আপনি রোজা রাখেন? স্বরণকালের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল  শ্যামনগর পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদ শ্যামনগর পৌর কমিটির সভাপতি শুকদেব ও সম্পাদক শংকর যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি পার্বত্য চট্টগ্রামে রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ পার্বত্য মন্ত্রীর জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার,আস্থা রাখুন -প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু   হাবিবুর রহমান হাবিবের ২০তম মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

গৎবাঁধা সমালোচনা করে নিজেদের হাস্যস্পদ করবেন না -বিএনপিকে তথ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩১ মে, ২০১৯

তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, ‘দেশের মানুষ ও বিশ্ব দেশের বিস্ময়কর উন্নয়নের প্রশংসা করলেও বিএনপি’র চোখে তা ধরা পড়ে না। প্রতিদিন অকারণে সমালোচনা করাই তাদের অভ্যাসে পরিণত হয়েছে। আমি বলবো, এ রকম গৎবাঁধা সমালোচনা করে নিজেদের হাস্যস্পদ করে তুলবেন না।’

৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আজ সকালে রাজধানীর প্রেস ক্লাবে মাদকবিরোধী সংগঠন মানস আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘গঠনমূলক সমালোচনার প্রয়োজন আছে, আমরা সমালোচনাকে সমাদৃত করি, কিন্তু অন্ধ ও অসদুদ্দেশ্যমূলক সমালোচনা কখনো মঙ্গল বয়ে আনে না। একটা গোষ্ঠী সবসময় সমালোচনা করার জন্যই সমালোচনা করে। যার কোনো অর্থ নেই। দেশ আজ অর্থনৈতিক-সামাজিক সকল সূচকে পাকিস্তানসহ বহুদেশকে এমনকি কিছুক্ষেত্রে ভারতকেও পেছনে ফেলে এগিয়ে গেছে। স্বল্পোন্নত থেকে আমরা আজ মধ্যম আয়ের কাতারে।’

আজীবন অধূমপায়ী ড. হাছান মাহ্মুদ সভায় তাঁর জীবনের কথা স্মরণ করে বলেন, সাড়ে সাত বছর বয়সে তিনি তাঁর বাবার কাছে জীবনে ধূমপান না করার যে শপথ নিয়েছিলেন, তা আজীবন অক্ষুণœ রেখেছেন। এ সময় তিনি শিশু-কিশোর-তরুণদের আজীবন ধূমপান থেকে বিরত থাকার আহ্বান জানান।

আজীবন অধূমপায়ী ড. হাছানের হাতে এ সময় মানস এর বিশেষ সম্মাননা তুলে দেন ডা. অরূপ রতন চৌধুরী।

‘মানস’ প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অরূপ রতন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণকারী বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, আকবর হোসেন পাঠান এমপি (চিত্রনায়ক ফারুক) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ জাফর উদ্দীনের হাতে এ সময় মানস সম্মাননা স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..