× Banner
সর্বশেষ
ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন বিমানের ৩৪ হাজার টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ ‘শিং তং ৭৯৯’ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গ্রেফতার হয়েছে জাপানি নাগরিক হত্যার প্রধান আসামি জাকির

admin
হালনাগাদ: রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: জাপানি নারী হিরোয়ি মিয়েতা খুনের হোতা জাকির পাটোয়ারী রতনকে গ্রেফতার করেছে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী।

সিআইডি ৩দিন আগে কলকাতা থেকে তাকে গ্রেফতার করে। রতনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রতন হিরোয়ি মিয়েতার ব্যবসায়ীক অংশীদার ছিলেন। ব্যবসায়ীক দ্বন্দ্বের কারণেই তাকে হত্যার পরিকল্পনা করেন রতন।

রতনকে আটকের বিষয়টি কলকাতা থেকে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। এর আগে রতনের ভারতে অবস্থানের তথ্য বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীই সেদেশের সিআইডিকে দিয়েছিল।

শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল এক কর্মকর্তা।

রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও তাকে গ্রেফতারের কথা স্বীকার করেন।

তিনি বলেন, রবিবারের (আজ) মধ্যেই ভারত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে।


এ ক্যটাগরির আরো খবর..