মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের দয়ারামপুর গ্রামের আলাম মোল্যার ছেলে গ্রাম পুলিশ মোঃ তফসীর মোল্যার বিরুদ্ধে গ্রামবাসীর পক্ষ থেকে বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছে।
গ্রামবাসী অভিযোগ করেন গ্রামের নিরীহ মানুষের বসবাস করা দুস্কর হয়ে পড়েছে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন লোকের হয়রানি মূলক কথাবার্তা বলে যে, তোমার নামে থানায় জিডি ও কোর্টে মামলা আছে। পুলিশ তোমাকে যে কোন মুহূর্তে ধরতে পারে। বাচতে হলে টাকা দিতে হবে। এভাবে গ্রামের মানুষের ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয়। তার নামে আরও অভিযোগ তিনি বিএনপির গ্রাম পুলিশ হয়ে গ্রামের নিরীহ আওয়ামীলীগ জনগণকে হয়রানি করছে। তাছাড়া গ্রামে লাইসেন্স বিহীন সার ও কীটনাশক ঔষুধ বিক্রি করে এবং তার নামে গ্রামের মানুষের জবানবন্দি নিলে আরও খারাপ কর্মের চিত্র জানা যাবে।
এমনকি পুলিশের ভয়ভীতি দেখিয়ে গ্রামের মানুষের রাতের ঘুম হারাম করে। ফলে গ্রামে চুরি, ডাকাতি, এবং বিভিন্ন অপকর্ম বাড়তে থাকে। এব্যাপারে গ্রামবাসি তার বিরুদ্ধে পুলিশ সুপার, জেলা প্রশাসক, এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগপত্র দায়ের করেন গ্রামের শান্তিশৃংখলা ফিরিয়ে আনার জন্য।