× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

জ্যেষ্ঠ প্রতিবেদক

গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে পৌঁছে দেব – তারেক রহমান

ACP
হালনাগাদ: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে পৌঁছে দেব - তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে প্রচুর গ্যাস আছে। আমরা ইনশাআল্লাহ গ্যাসের খনি আবিষ্কার করব এবং সেই গ্যাস উত্তোলনের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেব। আগের যে সরকার ছিল তারা বিদেশ থেকে গ্যাস নিয়ে আসত। কিন্তু দেশের ভেতরে নতুন গ্যাস খনি তারা বের করেনি

সোমবার রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে ঢাকা-৫ আসনের নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিগত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ বঞ্চিত ছিল তাদের মানবিকতা থেকে। আজ বাংলাদেশের মানুষ প্রাণ খুলে কথা বলতে পারছে, তাদের বক্তব্য উপস্থাপন করতে পারছে। আজ বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার তথা ভোটের অধিকার প্রয়োগ করতে চলেছে।

বিএনপির চেয়ারম্যান বলেন, বিগত ১৬ বছর ধরে যারা বাংলাদেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের সহযোগীরা কিন্তু ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে। পত্রিকার পাতায় আপনারা দেখেছেন, তাদের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে।

ঢাকা-৫ আসনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এই রকম করার দুঃসাহস কেউ যেন না দেখাতে পারে। ভোটকেন্দ্রে আপনারা ফজরের নামাজ আদায় করেই দাঁড়িয়ে যাবেন, যাতে কেউ ষড়যন্ত্র করে কিছু করতে না পারে। শুধু ভোট দিলেই চলবে না; ভোট দিয়ে চলে আসবেন না, বরং ভোটের ফল বুঝে নিয়ে আসবেন। হিসাব বরাবর বুঝে নিয়ে আসবেন। পারবেন তো?

দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে মন্তব্য করে বিএনপি চেয়ারম্যান আরও বলেন, আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে পারব। আমরা দেখেছি ১৬ বছরে কীভাবে দুর্নীতি করে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে দেওয়া হয়েছে।

বিএনপি দুর্নীতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। ২০০১ সালে বেগম খালেদা জিয়া যখন দায়িত্বভার গ্রহণ করলেন, তখন বাংলাদেশের কপালে দুর্নীতির কালো তিলক ছিল। ২০০৬ সালে যখন তিনি ক্ষমতা হস্তান্তর করলেন, এই পাঁচ বছর কঠোর পরিশ্রম এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে খালেদা জিয়া বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করেছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..