× Banner
সর্বশেষ
দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  দুই বছর ধরে বন্ধ মাদারীপুর নার্সিং কলেজের নির্মাণ, পালিয়েছে ঠিকাদার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ

গৌরনদীতে বেসরকারি সুইজ হাসপাতালে অপচিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

Dutta
হালনাগাদ: সোমবার, ৫ জুলাই, ২০২১

গৌরনদী প্রতিনিধি ॥ দায়িত্বে অবহেলা ও কর্তব্যরত চিকিৎসকের অপচিকিৎসায় শিশু মৃত্যু, মিথ্যে আশ্বাস দিয়ে প্রতারনার মাধ্যমে রোগীর স্বজনদের কাছ অর্থ আদায় ও রোগীর স্বামীর কাছ থেকে জোরপুর্বক সাদা কাগজে স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে বরিশালের গৌরনদী উপজেলার একটি বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

উপজেলার ধানডোবা গ্রামের সবুজ ভূইয়া জানান, তার স্ত্রী ফরিদা বেগমের প্রসব বেদনা শুরু হলে পার্শ্ববর্তী বেজগাতী সুইজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে দায়িত্বে থাকা ডিএমএফ চিকিৎসক শফিকুল ইসলাম নিজেই আলট্রাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে গর্ভের বাচ্চা ও মা দু’জনেই সুস্থ আছে জানিয়ে দুই সপ্তাহ পর বাচ্চা প্রসব হবে জানিয়ে রোগীকে ব্যাথা উপশমের জন্য স্যালাইন প্রদান করেন। পরে রোগির প্রসব ব্যাথা বেড়ে গেলে স্যালাইনে ইনজেকশন পুশ করানো হয় এবং রোগিকে হাসপাতালে ভর্তি করে রাখার পরামর্শ দেন চিকিৎসক শফিকুল।

সোমবার সকালে গৃহবধু ফরিদা বেগমের শাশুড়ী অভিযোগ করে বলেন, স্যালাইনের মধ্যে ইনজেকশন পুশ করার কিছুক্ষণ পড়ে তার পুত্রবধু ফরিদার প্রসব ব্যাথা আরও বেড়ে যায়।

এসময় হাসপাতালের নার্স-ডাক্তারদের ডাকাডাকি করলেও কেউ এগিয়ে আসেনি। ফলে অপচিকিৎসা ও অবহেলায় তার পুত্রবধু ফরিদার গর্ভের মধ্যেই বাচ্চা মারা যায়। পরে গত ২৫ (জুন) শুক্রবার সিজার করে গর্ভের মৃত বাচ্চা প্রসব করানো হয়।

তিনি আরও জানান, এতোদিন ওই হাসপাতালে (সুইজ) তার পুত্রবধু চিকিৎসাধীন থাকার কারনে বিষয়টি কাউকে জানানো হয়নি। তবে রোগীর স্বজনরা হাসপাতালের বিল পরিশোধ না করার জন্য মিথ্যা ঘটনা সাজিয়েছে বলে জানান হাসপাতালের ম্যানেজার মাসুদ হোসেন।

এবিষয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়্যেদ মোঃ আমরুল্লাহ জানান, সুইজ হাসপাতালের বিরুদ্ধে পূর্বেও অনেক অভিযোগ পাওয়া গেছে। শিশু মৃত্যুর বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..