× Banner
সর্বশেষ
দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি অপারেশন

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
বিনামূল্যে চক্ষু চিকিৎসা

৫২‘র ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউ-েশন ও ট্রষ্ট্রের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি অপারেশন উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে আই ক্যাম্পের উদ্ধোধন করা হয়।

ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউ-েশনের ভাইস-চেয়ারম্যান খাদিজা আক্তারের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসক ডা. মো. ইমাম রাগিব, আই ক্যাম্প প্রকল্প ক্যাম্পের ব্যবস্থাপক কাজী মিজানুর রহমান, ফাউন্ডেশনের সদস্য মোল্লা মাহফুজ, আব্দুল হাকিম, গৌরনদী রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি পলাশ তালুকদার ও ফাউন্ডেশনের সদস্য মোল্লা নাজির হোসেন। বক্তব্য রাখেন আই ক্যাম্পের টেকনিশিয়ান স্মিগ্ধা গোলদার, সুমি আক্তার, খালিদ কবির, আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে সহকারী মো. মোফাজ্জেল হোসেন। প্রতি তিন মাস অন্তর হতদরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, চোখের সানি, নেত্রনালী অপারেশন, বিনামূল্যে চশমা ও ঔষধ সরবারহের জন্য আই ক্যাম্পের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রাস্টের উদ্যোগে টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে প্রতি শনিবার ও বুধবার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা হতদরিদ্র মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..