× Banner
সর্বশেষ
জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদীতে দুর্নীতি বিরোধী শপথ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
গৌরনদীতে দুর্নীতি বিরোধী শপথ

“দুর্নীতির করাল গ্রাস জাতির জন্য সর্বনাশ, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শুক্রবার সকালে উপজেলা চত্বরে মানববন্ধন শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব খন্দকার শাহে আলম মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফিরোজ ফোরকান আহম্মেদ প্রমূখ। শেষে অনুষ্ঠানে অংশগ্রহনকারী অর্ধশতাধিক ব্যক্তিকে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।


এ ক্যটাগরির আরো খবর..