× Banner
সর্বশেষ
আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা?

আঞ্চলিক প্রতিনিধি

গৌরনদীতে দুই দলিল লেখকের কারাদন্ড

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
বিয়ের প্রলোভনে ধর্ষণ

বরিশালের গৌরনদীতে পর্চা জাঁলিয়াতির অভিযোগে বৃহস্পতিবা দুপুরে দুই দলিল লেখককে ভ্রাম্যমান আদালত তিন মাসের কারাদন্ড এবং পাঁচশ’ টাকা করে জরিমানা করেছে। দন্ডপ্রাপ্তরা হলেন- গৌরনদী সাব রেজিষ্ট্রি অফিসের তালিকাভুক্ত দলিল লেখক ও মধ্য হোসনাবাদ এলাকার মহসিন উদ্দিনের ছেলে মো. ইমন (৪০) এবং দলিল লেখক ও পিঙ্গলাকাঠী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মাহমুদ হাসান সজল।

ভূমি অফিস সূত্রে জানা গেছে, নলচিড়া ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত সদস্যা সাবিনা ইয়াসমিন তার জমির রেকর্ড সংশোধনের জন্য ভূমি অফিসে আবেদন করেন। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট মাঠ পর্চা ভূয়া হওয়ায় ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় সে (সাবিনা) ভূয়া পর্চা তৈরির জন্য দুই দলিল লেখককে দায়ী করে লিখিত অভিযোগ করেন।

সাবেক ইউপি সদস্যা সাবিনা ইয়াসমিন জানান, জমির রেকর্ড সংশোধনের জন্য দলিল লেখকদের সঙ্গে আলোচনা করি। পরবর্তীতে তারা আমার কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে পর্চা বানিয়ে দেয়। পরবর্তীতে ওই পর্চা দিয়ে রেকর্ড সংশোধনের আবেদন করি। তারা যে ভূয়া পর্চা বানিয়ে দিয়েছে তা আমার জানা ছিলোনা।

তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন জানিয়েছেন, ওই নারীর আবেদনের প্রেক্ষিতে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য দুই দলিল লেখককে আমার অফিসে ডেকে আনা হয়। এসময় তারা সাব-রেজিষ্টার এবং দলিল লেখক সমিতির সভাপতির সামনেই ভূয়া পর্চা তৈরির দায় স্বীকার করে। পরে ভ্রামামান আদালতের মাধ্যমে উভয়কে জেল-জরিমানা করা হয়।

গৌরনদী মডেল থানার নবাগত ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, দুই দলিল লেখক থানায় আটক আছেন। দন্ডের কাগজপত্র হাতে পেলে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..