× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

গৌরনদীতে ডেভিল হান্ট অভিযানে আ’লীগ নেতা গ্রেফতার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ মে, ২০২৫
গৌরনদীতে ডেভিল হান্ট অভিযানে

বরিশালের গৌরনদী উপজেলা ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মল্লিক খোকনকে (খোকন মল্লিক) গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত প্রায় পৌনে ৩টার দিকে নলচিড়া ইউনিয়নের কালনা গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত. শামসুল হক মল্লিকের পুত্র।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক পুলিশের বিশেষ অভিযানের আওতায় ১৮৬০ সালের পেনাল কোড অনুযায়ী দায়েরকৃত একটি মামলায় (মামলা নম্বর-১৫) মাসুম মল্লিক খোকনকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৯ মে) তাকে বরিশাল থানা হাজতে পাঠানো হয়।

ওসি আরও জানান, বিগত সরকারের সময় খোকন মল্লিকের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের একাধিক গুরুতর অভিযোগ ওঠে। তার প্রভাবে অনেকেই মুখ খুলতে সাহস পাননি। তবে বর্তমান সরকার ও পুলিশ প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে। কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং দলের পরিচয় কিংবা প্রভাব দেখিয়ে কেউ দায়মুক্তি পাবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

খোকন মল্লিকের গ্রেফতারের খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যদিও এ বিষয়ে এখনো উপজেলা আওয়ামীলীগ কিংবা জেলা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় একাধিক সূত্র জানায়, মাসুম মল্লিক খোকন দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত। দলীয় পরিচয়ের আড়ালে তিনি এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..