× Banner
সর্বশেষ
২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন বেনাপোল পৌর ভোটে ইমদাদুল হক ইমদাদের ব্যাপক গণসংযোগ আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী পর্নো ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে দুই নারীসহ কারাগারে ৪ ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০ প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবা ও দুই নারীসহ আটক ৪ কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

গৌরনদীতে কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত-২

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে কাভার্ড ভ্যান-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষীপুরা এলাকার আবু তালেবের ছেলে পিকআপ চালক মাহিম (২০) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের কবিরাজ এলাকার মৃত আব্দুল ফকিরের ছেলে পিকআপের যাত্রী আলেক ফকির (৪৫)।

ফায়ার সার্ভিসের গৌরনদী ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও গাড়ির মধ্যে আটকে পড়া দুইজনকে হাইড্রোলিক ইকুইপমেন্ট ব্যবহারের মাধ্যমে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার এসআই কামরুজ্জামান জানান, ঢাকা থেকে বাসা বাড়ির মালামাল নিয়ে বাকেরগঞ্জের দিকে যাচ্ছিলো পিকআপ। পথিমধ্যে গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক মাহিম ও পিকআপের যাত্রী আলেক ঘটনাস্থলেই নিহত হয়। দূর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..