× Banner
সর্বশেষ
কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার মান উন্নত করতে শীঘ্রই এক লাখ জনবল নিয়োগ -স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

গৌরনদীতে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে আহত

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১ জুলাই, ২০২৪
আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে আহত

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মামুন সিকদার নির্বাচনী সহিংসতার ধারাবাহিকতার হয়ে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

আহত মোঃ মামুন সিকদার অভিযোগে বলেন, গৌরনদী পৌরসভা নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী রেজাউল সিকদার টরকী বন্দরের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের জন্য দোকানপাট বন্ধ করে দেওয়াসহ সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় রবিবার রাতে টরকী বন্দরে বসে রেজাউল আমার ওপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে।

এ বিষয়ে জানতে রেজাউল সিকদারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে রেজাউল সিকদার অসুস্থ থাকায় তার বক্তব্য নেওয়া যায় নি। তবে তার ছোট ভাই জানান, মারধরের কোন ঘটনা ঘটেনি। মামুন সিকদার আমাদের চাচাতো ভাই। সে উল্টো রেজাউল ভাইয়ের সাথে বেয়াদবী করেছে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..