× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

আঞ্চলিক প্রতিনিধি

গৌরনদী থানার ওসি-এসআই’র বিরুদ্ধে মামলা বাদির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২ মে, ২০২৫
বিক্ষোভ মিছিল

বরিশালের গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও একজন উপ-পরিদর্শক (এসআই) বিরুদ্ধে আদালতে নালিশী মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসী। ঘটনাটি উপজেলার বাটাজোর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের। বিক্ষোভ মিছিলে ওই এলাকার নারী ও পুরুষরা অংশগ্রহণ করেন।

এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন শ্লোগানের মাধ্যমে স্থানীয় একটি কু-চক্রি মহলের প্রত্যক্ষ ইন্ধনে দায়ের করা এ মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি করেন।

এর আগে এক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ এনে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া এবং উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলামের বিরুদ্ধে গত ২৮ এপ্রিল বরিশালের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে নালিশি অভিযোগ দায়ের করেন নোয়াপাড়া গ্রামের বাসিন্দা প্রবাসী আজাদ সরদারের স্ত্রী সুমা বেগম।

স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, গ্রামের মানুষের চলাচলের একমাত্র পথ বন্ধ করে পারিবারিক কবরস্থানের নামে পাকা দেয়াল নির্মান করছিলেন সুমা বেগম। এসময় গ্রামবাসী তাকে নির্মান কাজে বাঁধা প্রদান করেন। এরপরও বাঁধা উপেক্ষা করে নির্মান কাজ চালিয়ে আসছিলো সুমা বেগম।

ওসি-এসআই’র বিরুদ্ধে দায়ের হওয়া নালিশী মামলায় বাদি সুমা বেগম উল্লেখ করেন, গত ১১ এপ্রিল সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় কতিপয় দুর্বৃত্তরা তার (সুমা) শশুর বাড়ির পূর্ব পুরুষের পাকা কবরস্থান ভাঙচুর করে দখলের জন্য আসে। এসময় বাদি ৯৯৯ কল করার পর গৌরনদী মডেল থানার এসআই নজরুল ইসলাম ঘটনাস্থলে আসেন। এরপর রহস্যজনকভাবে এসআই নজরুল ইসলাম বাদি সুমা বেগমসহ মামলার তিনজন সাক্ষীকে আটক করে থানায় নিয়ে যান। থানার ওসি এবং এসআই আটককৃতদের ছেড়ে দেয়ার জন্য সুমা বেগমের কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। তাদের দাবিকৃত ঘুষের টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় মামলায় জড়ানোর হুমকি দিয়ে ওসি এবং এসআই রাত নয়টা পর্যন্ত বে-আইনীভাবে আটককৃতদের থানা হেফাজতে রাখেন। পরবর্তীতে ওইদিন রাত নয়টার পর থানা হেফাজত থেকে বাদি ও মামলার তিনজন সাক্ষীকে ছেড়ে দেওয়া হয়।

মামলায় সুমা বেগম আরও উল্লেখ করেন, ওসি এবং এসআই মামলার বাদি ও তিনজন সাক্ষীকে দীর্ঘসময় থানায় আটক করে রাখার কারণে দুর্বৃত্তরা বাঁধাহীনভাবে কবরস্থান ভাঙচুর করে দখল কার্যক্রম পরিচালনা করতে পেরেছে। এছাড়া দুর্বৃত্তদের পক্ষালম্বন করে বাদির দায়ের করা এজাহার থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়নি।

এ ঘটনায় বাদি সুমা বেগম গত ১৩ এপ্রিল দুর্নীতি দমন কমিশন বরিশাল কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। সেখান থেকে কার্যকরী কোন ব্যবস্থা গ্রহণ না করায় বাদি সুমা বেগম তার আইনজীবীর মাধ্যমে গত ২৯ এপ্রিল আদালতে মামলাটি দায়ের করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..