× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

গোপালগঞ্জে সংঘর্ষে দুই মুক্তিযোদ্ধাসহ আহত ১০

admin
হালনাগাদ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬

গোপালগঞ্জ প্রতিনিধিঃ জেলার কাশিয়ানী উপজেলায় বিগত ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের জের ধরে বর্তমান ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই মুক্তিযোদ্ধাসহ ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার হরিদাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা জানান, কাশিয়ানীর সাজাইল ইউপির বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী শেখ ফরিদুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার রাতে জাহাঙ্গীর আলমের সমর্থক জালু মিয়াকে লাঞ্ছিত করেন শেখ ফরিদুল ইসলামের সমর্থক মোরাদ হোসাইন। এর জের ধরে হরিদাসপুর বটতলায় দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই মুক্তিযোদ্ধাসহ ১০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন (৭০), মুক্তিযোদ্ধা হুমায়ুন হোসেন (৬৫) ও হাজি মনিকে (৫১) গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলী নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..