প্রভাষ বালাঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জে-৩ (কোটালীপাড়া-টুঙ্গীপাড়া) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জাতির জনক বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার এস এম মাহফুজুর রহমানের হাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শ্রী বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম হুমায়ুন কবির, পৌর মেয়র শেখ কামাল হোসেন, আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক গোলাম কিবরিয়া দারিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ আয়নাল হোসেন, ত্রান ও সমাজকল্যান সম্পাদক আমিনুজ্জামান খান মিলন সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।