× Banner
সর্বশেষ
শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান হাওরবাসীর জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের স্টেকহোল্ডার কর্মশালায় রাষ্ট্র বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান : সড়ক পরিবহমন্ত্রী তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি

নোয়াখালী প্রতিনিধি

গৃহকর্মীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল ফের ধর্ষণ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২
নোয়াখালী প্রতিনিধি:   নোয়াখালীর হাতিয়ায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে(১৩) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার (১২ অক্টোবর)

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এক গৃহকর্মীকে (১৪) ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাক মেইল করে একাধিকবার ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।
আসামিরা হলো, উপজেলার ২ নং চানন্দী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের পূর্ব আদর্শ গ্রামের মো.মানিকের ছেলে মো. নূর আলম রাব্বি (২২),  তার ভাই নূর হোসেন (২৯) ও ভাবি রাশেদা আক্তার (২৮)।
সোমবার (৩ অক্টোবর) সকালে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে হাতিয়া থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার ২নম্বর আসামি নূর হোসেনকে গ্রেফতার করে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়,ভিকটিমরে পরিবার গরীব হওয়ায় তাকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের দিকে পাশ্ববর্তী বাড়ির আসামি নূর আলমের ভাবি রাশেদা আক্তার তার ছোট বাচ্চাদের দেখাশোনা করার জন্য তাদের বাড়িতে নেয়। একপর্যায়ে রাব্বি ওই গৃহকর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের রুমে গত ১৯ ফেব্রুয়ারি গভীর রাতে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। পরে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার ধর্ষণ করে। পরে এ বিষয়ে কাউকে কিছু জানালে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয় রাব্বি। পরে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন,অভিযোগ পেয়ে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রধান অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..