× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

গুলশানের হলি আর্টিজান হামলার সন্দেহভাজন নারী আটক

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

নরসিংদী প্রতিনিধি: ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশানের হলি আর্টিজানে হামলার সন্দেহভাজন নারীকে আটক করেছে। নরসিংদীর শিবপুর থেকে রুমা আক্তার (২৫) নামে ওই নারীকে আটক করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাধারচর ইউনিয়নের খোপিগ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক রুমা খোপি গ্রামের বুদু মিয়ার মেয়ে।

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় জড়িত সন্দেহভাজন চার ব্যক্তির ছবি ১৯ জুলাই প্রকাশ করে র‌্যাব। এতে এক নারীকে দেখা যায়।

নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম জানান, ঢাকা থেকে ডিবি পুলিশের একটি দল রুমা নামের একজনকে আটক করে নিয়ে যায়। তারা এ বিষয়ে কিছু জানায়নি। এ অভিযানে নরসিংদী জেলা পুলিশ সম্পৃক্ত ছিল না।

কোন অভিযোগে ওই নারীকে আটক করা হয়েছে সে বিষয়টি ডিএমপি আমাদের জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, ঢাকার গুলশান বা অন্য কোনো হামলার ঘটনায় ওই নারী জড়িত থাকতে পারেন।

উল্লেখ্য, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় কয়েকজন বন্দুকধারী ঢুকে দেশি ও বিদেশি নাগরিকদের জিম্মি করে। ১২ ঘণ্টার এই জিম্মি ঘটনায় ১৭ বিদেশি, তিন বাংলাদেশি, ছয় সন্ত্রাসী ও দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন পুলিশ সদস্য। হামলার পর ১৯ জুলাই র‌্যাবের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিও চিত্রে দেখা যায় এক নারীসহ চারজন হলি আর্টিজানসংলগ্ন সড়কে সন্দেহজনক হাঁটাহাঁটি করছে।


এ ক্যটাগরির আরো খবর..