× Banner
সর্বশেষ
ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি মার্সেল স্মার্ট অফারে ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ উপহার পেলেন ক্রেতা সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা

গুলশান হামলায় নিহতের বেশির ভাগই বিদেশি

admin
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর গুলশান-২ নম্বর সেক্টরে স্প্যানিশ রেস্তারাঁ হলি আর্টিসান বেকারিতে হামলায় ঘটনায় এ পর্যন্ত ২৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের বেশির ভাগই বিদেশি।

বাংলাদেশের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট শাহাব উদ্দীনের  বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির আজ শনিবারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

লেফটেন্যান্ট শাহাব উদ্দীন বলেন, ‘২০ বিদেশি নাগরিককে হত্যা করেছে হামলাকারীরা। এদের মধ্যে বেশির ভাগই ইতালি বা জাপানের নাগরিক।’

এর আগে ওই কর্মকর্তা জানান, শনিবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। আর শুক্রবার রাতেই সন্ত্রাসীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হন।

গতকাল রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিসান রেস্তোরাঁটিতে হামলা করে সন্ত্রাসীরা। এর পর রাতভর বিভিন্ন পরিকল্পনার পর আজ সকাল ৭টা ৪০ মিনিটে ‘অপারেশন থান্ডারবোল্ট’ নামের অভিযান শুরু করে সেনাবাহিনীর নেতৃত্বে সম্মিলিত বাহিনী।

আজ দুপুর দেড়টার দিকে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে এ অভিযানের বিষয়ে জানান মিলিটারি অপারেশনস।

সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী বলেন, ‘সেনাবাহিনীর নেতৃত্বে নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও ফায়ারসার্ভিস সম্মিলিতভাবে তৎপরতা চালায়।’

‘সকাল ৭টা ৪০ মিনিটে অভিযান শুরু হয়। এরপর ১২ থেকে ১৩ মিনিটে সব সন্ত্রাসীকে নির্মূল করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে অভিযানের সমাপ্তি হয়।’

মিলিটারি অপারেশনসের পরিচালক নাঈম আশফাক চৌধুরী জানান, ‘অভিযানে ১৩ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে তিন বিদেশি রয়েছেন। তাঁদের একজন জাপানি, দুজন শ্রীলঙ্কান।’

তিনি আরো জানান, ‘অভিযানে সাত সন্ত্রাসীর মধ্যে ছয়জন নিহত হয়। আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর ২০ সদস্য।’


এ ক্যটাগরির আরো খবর..