× Banner
সর্বশেষ
দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত বিয়ের স্বীকৃতির দাবীতে প্রেমিকার বাড়ীতে প্রেমিকের অনশন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সাথে UNOPS-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ

সিলেট প্রতিনিধি

গুম ছাড়াও ১০ হাজার বিএনপি নেতাকর্মীকে খুন করেছে আ.লীগ সরকার-আযম খান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
১০ হাজার বিএনপি নেতাকর্মীকে খুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, বিগত ১৫ বছরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিএনপিকে দমন করতে গিয়ে সিলেটের ইলিয়াস আলীসহ দলের অন্তত ৫২২ জন নেতাকর্মীকে গুম করেছে।
তিনি বলেন, ‘গুম’ ছাড়াও বিএনপির প্রায় ১০ হাজার নেতাকর্মীকে খুন করেছে স্বৈরাচার আওয়ামী লীগ। জালিম হাসিনার রোষানলে পড়ে নিঃস্ব হয়েছেন আরও ১০ লাখ নেতাকর্মী। এরপরও রাজপথ ছাড়েনি বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাঠে থেকেছে বিএনপি।’
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেট বিভাগীয় বিএনপি’র উদ্যোগে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিভাগীয় র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আহমেদ আযম খান।
বিকাল ৩টা থেকে শুরু হয় সমাবেশের মূল কার্যক্রম। তবে দুপুর থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেন সিলেট বিভাগের নেতাকর্মীরা। বেলা ২টার দিকে কানায় কানায় ভর্তি হয়ে যায় আলিয়া মাদ্রাসা মাঠ।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা, সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
সমাবেশ শেষে আলিয়া মাদ্রাসা মাঠ থেকে বিশাল র‍্যালি শুরু হয়ে সিলেট মহানগরের রেজিস্টারি মাঠে গিয়ে শেষ হয়।


এ ক্যটাগরির আরো খবর..