× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

পিআইডি

গুজব প্রতিরোধে জেলা তথ্য কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালনের পরামর্শ তথ্য সচিবের

Kishori
হালনাগাদ: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
গুজব প্রতিরোধে

গণভোট সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি গুজব ও অপতথ্য প্রতিরোধে জেলা তথ্য কর্মকর্তাদের আরো সক্রিয়, দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে ভোটার উদ্বুদ্ধকরণ ও গণভোট সম্পর্কিত সচেতনতা বাড়াতে জেলা তথ্য অফিসগুলো ক্লান্তিহীন প্রচার কর্মসূচি বাস্তবায়ন করছে। নির্বাচন পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এ প্রচার কর্মসূচি চালিয়ে যেতে হবে। মাঠপর্যায়ে প্রচার কার্যক্রমে বিশেষ অবদানের  স্বীকৃতি হিসেবে ১০ জন কর্মকর্তাকে পুরস্কৃত করা হবে বলে তিনি ঘোষণা দেন।

তথ্য সচিব আজ বাংলাদেশ সচিবালয় থেকে ভার্চুয়ালি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম সম্পর্কিত দিকনির্দেশনা প্রদানের জন্য জেলা তথ্য অফিসারদের নিয়ে গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ পরামর্শ দেন ।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইন জুম প্লাটফর্মে দেশের ৬৪টি জেলা তথ্য অফিস ও ৪টি উপজেলা তথ্য অফিসের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

সভায় অন্যান্যদের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইয়াসিন, যুগ্ম সচিব মাহফুজা আখতার ও রিয়াসাত আল ওয়াসিফ, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, সৈয়দ এ মু’মেন ও ডালিয়া ইয়াসমিন এবং উপপরিচালক কাজী শাম্মীনাজ আলম ও গাজী শরিফা ইয়াছমিন উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল বলেন, জেলা পর্যায়ে  তথ্য অফিসগুলো গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশের সর্বস্তরের ভোটারদের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সংসদ নির্বাচনের প্রার্থী ও অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে  আচরণবিধি মেনে চলতে মোটিভেশন চালানো হচ্ছে। তিনি জানান ইতোমধ্যে গণযোগাযোগ অধিদপ্তরের বিভিন্ন প্রচার কর্মসূচি-উঠান বৈঠক,  চলচ্চিত্র প্রদর্শনী, ভোটালাপ, সড়ক প্রচার, মাইকিং, ভোটের রিকশা, সংগীতানুষ্ঠান নির্বাচনি প্রচারণায় জনগণের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। নানা সীমাবদ্ধতার মধ্যেও ভবিষ্যতে এই প্রচার কার্যক্রম আরো সুসংগঠিত, কার্যকর ও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তথ্য ও সম্প্রচার সচিব বলেন, বর্তমান সময়ে অপতথ্য ও গুজব একটি বড় চ্যালেঞ্জ। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, গুজব ও অপতথ্যের ছড়াছড়ি ততই বাড়ছে এবং ভবিষ্যতে আরো বাড়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে জেলা তথ্য অফিসগুলোকে সতর্ক থাকতে হবে। যে কোনো গুজব/অপতথ্য দৃষ্টিগোচর হওয়া মাত্রই উপজেলা ও জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে এর প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পরিচালিত নির্বাচন সেলের সাথে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেন তিনি।

তিনি আরো বলেন, শহরাঞ্চলের ভোটাররা তুলনামূলকভাবে গণভোটের বিষয়বস্তু সম্পর্কে সচেতন হলেও তৃণমূল পর্যায়ে সচেতনতা কার্যক্রম আরো বিস্তৃত ও জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে উঠান বৈঠক, বাড়ি বাড়ি গিয়ে ভোটালাপ এবং ‘টেন মিনিটস ব্রিফ’—এ তিনটি কার্যক্রম গণভোট বিষয়ে জনগণের কাছে সরাসরি ও কার্যকরভাবে পৌঁছানোর অন্যতম মাধ্যম। এসব কর্মসূচির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।


এ ক্যটাগরির আরো খবর..