× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

গুগলের বাণিজ্যিক অনুমতি পেল অনলাইন চ্যানেল লাভ টিভি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭

নজরুল ইসলাম তোফা||  গত ৩০ সেপ্টেম্বর যাত্রা শুরুর মাত্র ৩০ দিনের মাথায় বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ অনলাইন টিভি চ্যানেল লাভ টিভিকে বাণিজ্যিক ভাবে অন্তর্ভুক্ত করলো গুগল। এই চ্যানেলটিকে অনেক বড় অগ্রগতি ভাবছেন চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক নাট্যকার ও নির্মাতা শিমুল সরকার। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে একেবারেই ভিন্ন রকম একটা টিভি মুভমেন্ট করতে চাই। এটি শুধুই সারা বিশ্বের তরুণ প্রজন্মের চ্যানেল।

শতভাগ বিনোদনমূলক এই চ্যানেল প্রথম যে কাজটি করবে তা হলো, মৌলক কন্টেন্ট এবং বাণিজ্যের পিছনে না ছুটা। শিমুল সরকার বিশ্বাস করেন, মৌলিক ব্যতিক্রমী কন্টেন্ট থাকলে বাণিজ্য এম্নিতেই ঘরে হেঁটে হেঁটেই আসবে। এখন চ্যানেলটি দর্শকদের জন্য ফ্রি হলেও ৬ মাস পর এটি হয়ে যাবে পে চ্যানেল। প্রবাসীদের জন্য মাসিক দুই ডলার হলেও বাংলাদেশী দর্শকদের জন্য সেটি ১ ডলারের কমই হবে।

শিমুল সরকার বিশ্বাস করেন ভাল বিনোদন কখনও বিনে পয়সায় পাওয়া যায় না। ‘চার্লি চ্যাপলিন’, ‘গোপাল ভাঁড়’, ‘হিটলার’, ‘হুমায়ূন আহমেদ’, ‘মীরজাফর’ সহ বিশ্ব আলোড়িত নানা চরিত্র নিয়ে লাভ টিভি কাজ করছে। থাকছে তরুণদের জন্য প্রতি সপ্তাহে বাইক, গাড়ি ল্যাপটপের মত লোভনীয় পুরস্কার, জিতে নেয়ার আকর্ষনীর বুদ্ধির খেলা। বড় দুটি রিয়েলিটি শো আসছে যা টিভি দর্শক আগে কোথাও এমন বৃহৎ চ্যানেল ভাবনা নিয়ে অগ্রসর হননি বা কখনও দেখেন নি। এসব কিছুর জন্য আরও এক বছর সময় চাইলেন শিমুল সরকার। আগামী দুই বছরের মধ্যে বাংলা ভাষার সবথেকে জনপ্রিয় চ্যানেল হতে চায় লাভ টিভি। এখন শুধুই সময়ের অপেক্ষা।


এ ক্যটাগরির আরো খবর..