× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

ডেস্ক

নারী নির্যাতন মামলায় গ্রেফতার হলেন গায়ক নোবেল

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
নারী নির্যাতন মামলা

ব্যক্তিগত নানা আচরণের কারণে বিভিন্ন সময়ে আলোচিত হন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে রাজধানীর ডেমরা থেকে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নারী নির্যাতন মামলায় মাইনুল আহসান নোবেলকে ডেমরার শারুরিয়ার আমতলার নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে ডেমরা থানার ওসি বলেন, নারী নির্যাতনের মামলায় সোমবার (১৯ মে) রাতে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে নোবেলকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে।

তবে আপাতত নোবেলকে রিমান্ডে নিতে আবেদন করবেন না বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়ার কথাও জানান ওসি।

ব্যক্তিগত নানা আচরণের কারণে বিভিন্ন সময়ে আলোচিত হন সংগীতশিল্পী নোবেল। এছাড়া একাধিক বিয়ে করেও আলোচনায় এসেছিলেন এ গায়ক। তবে কোনো সংসারই স্থায়ী হয়নি।  ২০১৯ সালে সালসাবিল মাহমুদকে বিয়ে করেন তিনি। কিন্তু মাদক ত্যাগ না করায় সে সংসার টেকেনি। এরপর ২০২৩ সালের শেষ দিকে আবারও বিয়ে করেন নোবেলের।

দুই বছর আগেও এ সংগীতশিল্পীকে গ্রেফতার করেছিল পুলিশ। সেবার প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিলেও অনুষ্ঠানে উপস্থিত হননি এ গায়ক। এ ঘটনায় ২০২৩ সালে নোবেলের বিরুদ্ধে মামলা করা হয়।

উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলার গানের শো সা রে গা মা পা’য় অংশ নিয়ে সবার নজরে আসেন নোবেল। তার গান দর্শকের মনে স্থান করে নেয়। পরে তার বেশ কিছু গান জনপ্রিয়তা পায়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই তাকে ঘিরে আলচনা-সমালোচনা ছিল। একটা সময় দেশের বিভিন্ন স্থানে শো করতে গেলেও সেখানেও তাকে নিয়ে সমালচনা হয়।


এ ক্যটাগরির আরো খবর..