× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

গাদ্দাফির ছেলে অপহরণের পর মুক্ত

admin
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: মুয়াম্মার গাদ্দাফির ছেলে হান্নিবাল গাদ্দাফিকে লেবাননে অপহৃত হওয়ার পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার তাকে উত্তর-পূর্বের শহর বালবেক থেকে উদ্ধার করা হয়।

২০১১ সালে পশ্চিমাদের সহযোগিতায় বিদ্রোহীরা প্রেসিডেন্ট গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করে। ২০১২ সাল থেকে হান্নিবাল মা ও বোনসহ ওমানে বাস করছিলেন। সম্প্রতি লেবাননের একটি টেলিভিশন চ্যানেলে হান্নিবাল প্রায় এক যুগ আগে নিখোঁজ শিয়া নেতা ইমাম মুসা আল সদর সম্পর্কে তথ্য আহ্বান করেছিলেন। ১৯৭৮ সালে ত্রিপোলি সফরের সময় নিখোঁজ হন মুসা। এ ঘটনায় মুয়াম্মার গাদ্দাফি জড়িত রয়েছেন বলে তখন অভিযোগ ওঠে। তবে গাদ্দাফি বরাবর এ অভিযোগ অস্বীকার করে এসেছেন। টেলিভিশনে প্রচারিত ফুটেজে হান্নিবালের চেহারায় প্রহারের দাগ দেখা গেছে। তবে হান্নিবাল জানিয়েছেন, তিনি সুস্থ ও ভালো আছেন।

নিরাপত্তা বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ হান্নিবালকে উত্তর-পূর্বের শহর বালবেকে একটি শিয়া মিলিশিয়া গ্রুপ আটকে রেখেছিল। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানিয়েছেন, হান্নিবালকে উদ্ধার করে রাজধানী বৈরুতে নিয়ে আসা হয়েছে।

 


এ ক্যটাগরির আরো খবর..