× Banner
সর্বশেষ
দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস উদ্‌যাপন রূপপুরের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হচ্ছে আজ

গাজীপুর ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ছয়

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ হবিগঞ্জ ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ছয়জন। আহত হয়েছে আরো ২ জন। সকাল সাড়ে ৮ টায় নবীগঞ্জে বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের পিটুয়ায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিরতিহীন নামের একটি বাস সিলেট থেকে হবিগঞ্জ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যায় দুইজন। আহত ৩ জনকে উদ্ধার করে সিলেট মেডিকেলে নেওয়া হলে মারা যায় আরো একজন। নিহতদের পরিচয় এখনো জানা যায় নি।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের হোতাপাড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় নিহত হন ৩ যাত্রী।


এ ক্যটাগরির আরো খবর..