× Banner
সর্বশেষ
কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

গাছের সাথে শত্রুতা!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি ॥ ৮ আগস্ট’২০১৭:  ঝিনাইদহের কালীগঞ্জ শহরের লস্কার টাওয়ারের মালিক এবং মা ও কে জুয়েলার্সের স্বত্তাধিকারী ওসমান গনির আজমত নগর গ্রামের ১৪০ শতক জমির উপর লাগানো ৮০টির মত মেহগুনি ও সেগুন গাছ কে বা কারা কেটে দিয়েছে। সোমবার দিবাগত রাতে গাছ গুলি গোড়া থেকে কেটে দেয়া হয়। এতে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

ওসমান গনি জানান, তিনি দুই বছর আগে কালীগঞ্জ উপজেলার আজমত নগর গ্রামে গাছসহ ১৪০ শতক জমি ক্রয় করেন। গাছ গুলি ১০ থেকে ২০ ফুটের মত লম্বা হয়েছিল। কিন্তু সোমবার দিবাগত রাতে কে বা কারা সব গুলি গাছের গোড়া থেকে কেটে দিয়েছে। তিনি আরো বলেন, তার সাথে এলাকার কারো কোন গোলযোগ বা শত্রুতা নেই। কি উদ্দেশ্যে কারা গাছের সাথে এমন শত্রুতা করলো তা তিনি ভেবে পাচ্ছেন না। এ ব্যাপারে তিনি কালীগঞ্জ থানায় একটি জিডি করবেন বলে জানান।

কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই ডলি রানী বলেন, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..