× Banner
সর্বশেষ
নবীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে  জরিমানা আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি

গাছের ডালে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

Kishori
হালনাগাদ: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
ঝুলছিল বৃদ্ধের মরদেহ

আম গাছে ঝুলন্ত অবস্থায় জামাল সিকদার (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জামাল বরিশালের গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ডের গোবর্দ্ধন গ্রামের মৃত অজেদ সিকদারের ছেলে।

স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের সাথে কলহ চলছিলো জামাল সিকদারের। সেই কলহের জেরধরে রোববার দিবাগত গভীর রাতে পরিবারের সবার অজান্তে ঘরের পাশের আম গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে জামাল।

সোমবার বিকেলে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন বৃদ্ধ জামাল সিকদার। সে বিভিন্ন সময় পরিবারের কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যেত। রোববার রাতে পরিবারের সবার অজান্তে বাসা থেকে বের হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে জামাল।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে


এ ক্যটাগরির আরো খবর..