× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ

গাছে বেঁধে নির্মাণ শ্রমিক ও প্রবাসীর স্ত্রীকে নির্যাতন, পাল্টাপাল্টি মামলা

admin
হালনাগাদ: সোমবার, ৭ মে, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারাবাটি ইউনিয়নের কলোনিপাড়ায় অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে প্রবাসীর স্ত্রী ও সম্রাট নামের এক নির্মাণ শ্রমিককে গাছে বেঁধে নির্যাতনে অভিযোগ উঠেছে। গত শনিবার দিবাগত মধ্যরাত থেকে গতকাল রবিবার সকাল পর্যন্ত তাদের গাছে বেধে রাখা হয় বলে খবর পাওয়া গেছে।

সকালে পুলিশ খবর পেযে ঘটনাস্থলে গিয়ে নির্যাতিতদের উদ্ধার করে থানায় নিয়েছে। নির্যাতিত সম্রাট গোপালগঞ্জ জেলার মকসুদপুর গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি ওই এলাকার মসজিদ নির্মানের জন্য এলাকায় বসবাস করছিলেন। নির্যাতিত একই এলাকার মালদ্বিপ প্রবাসীর স্ত্রী। অভিযুক্তরা হলেন- একই এলাকার ফয়জুদ্দীনের ছেলে গোলাম মোস্তফা, মনিরুল ইসলাম ও তার দু’ছেলে রুবেল হোসেন ও মিলন হোসেন।

তবে নির্যাতিতা প্রবাসীর স্ত্রী জানান, কিছুদিন যাবৎ এলাকার কালু নামের একজন তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। তার সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় রাতের আধারে এক (নির্মাণ শ্রমিককে) রাজমিস্ত্রিকে আমার ঘরে তুলে দেয়। এর পরপরেই ফয়জুদ্দীনের ছেলে গোলাম মোস্তফা, মনিরুল ইসলাম ও তার দুজন ছেলে রুবেল হোসেন ও মিলন আমাদের দুজনকে গাছের সাথে বেধে বেধড়ক মারধর করে।

নির্মাণ শ্রমিক সম্রাট জানান, গত কয়েক মাস যাবৎ কলোনীপাড়ার একটি মসজিদ নির্মানের কাজে নিয়োজিত ছিলেন তিনি। ঘটনার রাতে আনারুল ইসলামের ছেলে কালু, মসলেমের ছেলে গোলাম হোসেন ও তাসের আলীর ছেলে জাব্বারুল ইসলাম তাকে ভয় দেখিয়ে জোর করে জানালা দিয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকিয়ে দেয়। পরে গ্রামের লোকজনকে ডেকে নিয়ে তাদের দুজনকে গাছের সাথে বেঁধে মারধর শুরু করে।

সাহারবাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য তহসিন আলী জানান, আসলে এ ঘটনার সাথে কারা জড়িত। তা স্পষ্ট নয়। তবে তারা অনৈতিক সম্পর্ক করেছে কিনা সেইটা না জেনে এভাবে গাছের সঙ্গে বেঁধে তাদের নির্যাতন করা ঠিক হয়নি।

এদিকে অভিযুক্তদের মধ্যে জাব্বারুলের মোবাইল ফোনে ফোন করা হলে মোবাইল বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, পাল্টাপাল্টি অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষের মামলায় গ্রহণ করা হয়েছে। পুলিশের হেফাজতে থাকা নির্মাণ শ্রমিক ও প্রবাসির স্ত্রীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নির্যাতনকারীদের আটকের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..