× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

গাইবান্ধায় যুবকের ভাসমান লাশ উদ্ধার

admin
হালনাগাদ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

মতিয়ার রহমান, গাইবান্ধা প্রতিনিধি : জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের সিংজানি এলাকার বাঙ্গালী নদী থেকে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মহিমাগঞ্জ ইউনিয়নের সিংজানি এলাকার বাঙ্গালী নদীতে ওই যুবকের লাশ ভাসতে দেখে থানায় জানানো হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সুরতহাল রিপোর্ট শেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধার আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের ধারণা, ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। এ কারণে তার শরীর ও পেট ফুলে গেছে। লাশের পরিচয় উৎঘাটনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..