× Banner
সর্বশেষ
কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলার ঘটনায়,২০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের  নবীগঞ্জে উপজেলা সৎসঙ্গের আয়োজনে ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম জন্ম মহোৎসব মহাসমারোহে উদযাপন জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার যে বার্তা গাইবান্ধা সদর উপজেলায় কুড়ালের আঘাতে সুজন কুমারকে নির্মম হত্যা ভেনেজুয়েলা সফরের ঘোষণা দিলেন ট্রাম্প নির্বাচনের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন-তারেক রহমান তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা সংসদ সদস্যদের শপথ হতে পারে আগামী সোমবার বা মঙ্গলবার আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ ফাল্গুন শনিবার (১৪ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

স্টাফ রিপোর্টার

গাইবান্ধা সদর উপজেলায় কুড়ালের আঘাতে সুজন কুমারকে নির্মম হত্যা

ACP
হালনাগাদ: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
গাইবান্ধা সদর উপজেলায় কুড়ালের আঘাতে সুজন কুমারকে নির্মম হত্যা

গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার দক্ষিণ পাশে খামার বল্লমঝাড় মরহুম সরোয়ারের ভাটার পশ্চিম পাশ এলাকায় সন্ত্রাসীদের কুড়ালের আঘাতে সুজন কুমার সাহা (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় গাইবান্ধা জজ কোর্ট-এর একজন মুহুরী ছিলেন। নিহতের পিতার নাম মৃত নিরঞ্জন চন্দ্র সাহা। তিনি গাইবান্ধা সদর উপজেলার খামার বল্লমঝাড় এলাকার স্থায়ী বাসিন্দা।

‎স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে সুজন কুমার নিজ বাসা থেকে বাজারে যাওয়ার পথে দুইজন অপরিচিত ব্যক্তি গুরুত্বপূর্ণ কথা বলার কথা বলে তাকে বাড়ি থেকে কিছু দূরে একটি ইটভাটার পাশে নিয়ে যায়। সেখানে পৌঁছামাত্রই তারা অতর্কিতভাবে কুড়াল দিয়ে তার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।

‎এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা নিশ্চিতভাবে জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

তবে পুলিশ বলছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

‎‎নিহতের পরিবার ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, একের পর এক সনাতনী মানুষের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় জড়িত সকল দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের জোর দাবি জানিয়েছে বিভিন্ন মহল।


এ ক্যটাগরির আরো খবর..