× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

গাংনীর কাথুলী ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান রানার শপথ গ্রহণ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ,মেহেরপুরঃ জেলার গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান রানা শপথ গ্রহণ করেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান রানাকে শপথ বাক্য পাঠ করান।

এসময় সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, গাংনী উপজেলা নির্বাচন অফিসার সরওয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ গোলাম রসুল, কাথুলী ইউপি’র প্যানেল চেয়ারম্যন মোঃ নবীছদ্দিনসহ, কাথুলী ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কাথুলী ইউপি চেয়ারম্যান কাবুল হোসেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলে চেয়ারম্যান পদ শূন্য হয়ে পড়ে। গত ২৮ অক্টোবর/১৫ অনুষ্ঠিত ওই ইউনিয়নের উপ-নির্বাচনে মিজানুর রহমান রানা চেয়ারম্যান নির্বাচিত হন।


এ ক্যটাগরির আরো খবর..