× Banner
সর্বশেষ
ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

গাংনীতে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

admin
হালনাগাদ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে বিষপান ও গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে এক প্রেমিক জুটি। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী ও কুষ্টিয়ায় তাদের মৃত্যু হয়।

নিহত প্রেমিক ইমরান হোসেন গংনী উপজেলার শালদহ গ্রামের আমিনুল ইসলামের ছেলে এবং প্রেমিকা সাবিনা ইয়াছমিন বাঁশবাড়ীয়া গ্রামের মৃত বাবুল আক্তারের মেয়ে। ইমরান গাংনী সরকারী ডিগ্রী কলেজ ও সাবিনা গাংনী মহিলা ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে লেখাপড়া করতো।

জানা গেছে, ইমরান হোসেন ও সাবিনা প্রেম সম্পর্কের সূত্র ধরে গোপনে বিয়ে করে বলে গুঞ্জন ওঠে। কিন্তু পরিবার তা মেনে নেয়নি। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে ইমরান বিষপান করে। তাকে প্রথমে গাংনী ও পরে কুষ্টিয়া থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়। এদিকে প্রেমিক ইমরানের বিষপানের খবর পেয়ে শুক্রবার সকালে সাবিনা বিষপান করে। রাতে কুষ্টিয়া মেডিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..