× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

গাংনীতে নছিমন থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

admin
হালনাগাদ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ,মেহেরপুর ঃ মেহেরপর গাংনী উপজেলার ভাটপাড়া নামক স্থানে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান নছিমন থেকে পড়ে হৃদয় হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় ভাটপাড়া গ্রামের কৃষক শরিফ উদ্দীনের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয়  শ্রেণীর ছাত্র।

নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয় হৃদয়। প্রধান সড়কে চলন্ত একটি নছিমনে উঠতে গিয়ে সে ছিটকে রাস্তার উপর পড়ে যায়। এতে মাথায় ও বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, নছিমন চালকের বিরুদ্ধে নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। তাই তারা মামলা কিংবা অভিযোগ করবে না বলে পুলিশকে জানিয়েছে। পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ ময়ন্তনাতদন্ত ছাড়াই দাফনের প্রস্ততি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..