যশোরের শার্শাথানা পুলিশের অভিযানে ১৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শাথানা পুলিশ।
আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানার বোয়ালিয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে বাবলু রহমান বাবু (৩৬)।
রবিবার (১২ অক্টোম্বর) রাতে শার্শাথানার পুলিশ জানায়, শার্শা উপজেলার ছোট মান্দার তলা গ্রামের ঈদগা সংলগ্ন এলাকা অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য, মূল্য অনুমান ১০,৮০,০০০/- ( দশ লক্ষ আশি হাজার) টাকা।
শার্শাথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,এ সংক্রান্ত আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

