× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

বরিশালের অজ্ঞাত পরিচয়ে যুবককে গলা কাটা লাশ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৪ জুলাই, ২০২০

বরিশালে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে ধারণা।

ঘটনাটি ঘটেছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কবাই ইউনিয়নের পাণ্ডব নদীর তীরে চরলক্ষীপাশা গ্রামের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, স্থানীয়রা উপজেলার চরলক্ষীপাশা গ্রামের একটি বাগানে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

বাকেরগঞ্জ থানার ওসি (অপারেশন) মো. মোমিন জানান, নিহত যুবকের গলা ছুড়ি দিয়ে কাটা ও রক্তাক্ত ছিল। ধারণা করা হচ্ছে, কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।


এ ক্যটাগরির আরো খবর..