× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

গভীর নলকূপ চালুকরণ কাজের শুভ উদ্বোধন করলেন মেয়র সাঈদ খোকন

admin
হালনাগাদ: রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

প্রানতোষ তালুকদারঃ ঢাকা ওয়াসা কর্তৃক বনগ্রাম এলাকায় সদ্য প্রতিস্থাপিত গভীর নলকূপ চালুকরণ কাজের শুভ উদ্বোধন করেন জনাব আলহাজ্ব মোঃ সাঈদ খোকন, মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী কাউন্সিলর, ৩৮ নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

অদ্য ১৪ আগস্ট, ২০১৬ খ্রিঃ, রোজ রবিবার ঢাকা ওয়াসা কর্তৃক বনগ্রাম এলাকায় সদ্য প্রতিস্থাপিত গভীর নলকূপ চালুকরণ কাজের শুভ উদ্বোধন করেন জনাব আলহাজ্ব মোঃ সাঈদ খোকন, মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তিনি বলেন এই বনগ্রাম এলাকায় অনেকদিন থেকেই গ্যাস, পানির সমস্যা ছিল। পানির বিষয়টি গুরুত্বপূর্ণ; পানি শুকিয়ে গেলে মারাত্মক ক্ষতিসাধিত হয়। পানি শূন্যতা সৃষ্টি হলে ঝুঁকি বাড়বে।

মাননীয় মেয়র সকল জনসাধারণকে পানি ব্যবহারে সচেতন হতে বললেন। তিনি বললেন মাটির নীচের পানি তোলা অত্যন্ত বিপজ্জনক। তিনি সবাইকে পানি অপচয় রোধ করতে বলেছেন।

তিনি বলেন পূর্বের ৩৫০০ মেগাওয়াট বিদ্যুৎ থেকে বর্তমানে ১২০০০ থেকে ১৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সঞ্চয়ের মধ্যে দিয়ে সকলকে কাজ করতে হবে।

তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিচ্ছেন। তিনি সকলকে ধৈর্যের সহিত কাজ করতে বললেন। অপচয় রোধ করতে বললেন।

তিনি বললেন, একটা জাতির একটি দেশ বাংলাদেশ। আমরা সবাই বাংলায় কথা বলি। অন্যান্য দেশে অনেক ভাষায় মানুষ কথা বলে। আমাদের একটি ভাষা বাংলা। এটা আমাদের গর্ব।

মাননীয় মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিচ্ছেন। এটার সুফল আরো দেখতে পারবেন, সকলকে একটু ধৈর্য্য ধরতে বললেন।

জনাব আলহাজ্ব মোঃ সাঈদ খোকন, মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর সাথে ছিলেন আশিকুর রহমান (লাভলু) (ওয়ারী থানা সভাপতি, ঢাকা), জুয়েল ( সভাপতি, ৩৮ নং ওয়ার্ড), মোশারফ হোসেন (সাধারণ সম্পাদক, ৩৮ নং ওয়ার্ড), রঞ্জন বিশ্বাস (কাউন্সিলর, ৩৬ নং ওয়ার্ড, ঢাকা সিটি কর্পোঃ, মহানগর আওয়ামী লীগ নেতা সবুজ ও অন্যান্য আওয়ামী লীগের নেতা ও কর্মীগণ।

পরিশেষে মানানীয় মেয়রের বক্তব্য থেকে বুঝা গেল উনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশেনের জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। আগামী দিনগুলোতে এর সুফল পাওয়া যাবে। ঢাকা সিটি করপোরেশনের রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..