× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি

গত ৫৩ বছরে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার : সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

“ধর্ষণ, চুরি-লুটপাট ও চাঁদাবাজি-এটা রাজনীতি নয়, এটা জুলুম ও ডাকাতি তন্ত্র। গত ৫৩ বছরে যারা ক্ষমতায় এসেছে তারা শুধু লুটপাট, দুর্নীতি আর অবিচার করেছে। দেশের সম্পদ ধ্বংস করে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।” বলেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, “আমরা বহু দলের শাসন দেখেছি আওয়ামী লীগ, বিএনপি, এমনকি সামরিক শাসকরাও ক্ষমতায় এসেছে। কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আগে একদল চাঁদাবাজি করেছে, এখন আরেক দল করছে। আগে একদল ধর্ষণ করেছে, এখন আরেক দল করছে। শুধু হাতের পরিবর্তন হয়েছে, চেহারার পরিবর্তন হয়নি।”

তিনি আরও বলেন, “চোর-ডাকাতদের ক্ষমতায় দেখতে চাই না। শুধু নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন দরকার। চোরের জায়গায় চোর বা ডাকাতের জায়গায় ডাকাত আনলে কোনো পরিবর্তন আসবে না। প্রকৃত পরিবর্তন আনতে হলে ইসলামী দলকে ক্ষমতায় আনতে হবে।”

নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, “তারা বলে পিআর পদ্ধতি সংবিধানে নেই। অথচ নিজেরাই সংবিধান অনুযায়ী পদে আসেননি। সরকার পরিবর্তনের তিন মাস পর নির্বাচন হওয়ার কথা, সেই নিয়ম মানা হয়নি। সংবিধান ভঙ্গ করেই নিয়োগ পাওয়া কমিশন এখন সংবিধানের কথা বলছে।”

আদালতের বিষয়ে তিনি কড়া সমালোচনা করে বলেন, “বিচারকরা সরকারের দিকে তাকিয়ে রায় দেন। সরকারি দলে থাকলে খুন করলেও পার পাওয়া যায়, আর বিরোধী দলে থাকলে নির্দোষ হয়েও জেলখানায় ধুঁকতে হয়। এটা বিচারব্যবস্থা নয়, এটা অন্যায়।”

সমাবেশে আরও যারা বক্তব্য রাখেন,ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মুহাম্মাদ মোস্তফা কামাল সভাপতিত্ব করেন।

এ সময় আরও বক্তব্য দেন, ফরিদপুর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরী,ফরিদপুর-২ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা শাহ মুহাম্মাদ জামাল উদ্দিন,শাকপালদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা লিয়াকত আলী,
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল মুরাদ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..