× Banner
সর্বশেষ
বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যা মামলার বিচার ৬ কার্যদিবসে সম্পন্ন ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ আইনমন্ত্রীর ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত হতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক মন্ত্রী-এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব লেবাননে নিহত দুই রেমিট্যান্সযোদ্ধার মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সংসদে বিশেষ কমিটির ১২ সুপারিশ গৌরনদীর বাকাই সাহা পাড়ায় লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান  দুই বেলা চলবে সংসদ অধিবেশন, শেষ হবে ৯ জুলাই ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি

গণমাধ্যম স্বাধীনতা না পেলে সমাজ গণতান্ত্রিক হয় না -ইঞ্জি. সোবাহান

Kishori
হালনাগাদ: রবিবার, ৯ মার্চ, ২০২৫
গণমাধ্যম স্বাধীনতা

গণতান্ত্রিক একটি দেশে গণমাধ্যমের স্বাধীনতা ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে সেই দেশে গণতন্ত্র থাকে না। বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীর্ষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান।

বরিশালের গৌরনদীতে কর্মরত সকল সাংবাদিকদের সম্মানে শনিবার বিকেলে কেন্দ্রীয় বিএনপি নেতার আয়োজনে স্থানীয় একটি চাইনিজ রেস্তোরায় ইফতার ও দোয়া-অনুষ্ঠানের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান আরও বলেছেন, শেখ মুজিব তার সময়ে সাংবাদিকদের কন্ঠ চেপে ধরেছিল। তার ঘড়নার চারটি পত্রিকা বাদে সব বন্ধ করে দিয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিল। সে সময় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাংবাদিকদের অধিকার রক্ষা করেছেন। পরবর্তীতে গত ১৫ বছর একই কার্যক্রম করেছে শেখ মুজিবের মেয়ে স্বৈরাচারী শেখ হাসিনা। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে বিভিন্ন কালো আইনের মাধ্যমে অসংখ্য সাংবাদিককে নানাভাবে হয়রানী, গুম ও খুন করেছেন। কঠিন সব আইনের ধারা দিয়ে অনেক সাংবাদিকদকে কারাবরণও করতে হয়েছে। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠণ করতে পারলে পেশাজীবী সকল সাংবাদিকদের সর্বাধিক গুরুত্ব দেওয়ার পাশাপাশি গণমাধ্যমে শতভাগ স্বাধীনতা নিশ্চিত করা হবে।

গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কো-আহবায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মো. আসাদুজ্জামান রিপন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি ডা. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকন, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মনিরুজ্জামান স্বপন, উপজেলা যুবদলের আহবায়ক মনির হোসেন হাওলাদারসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে গৌরনদীতে কর্মরত শতাধিক সংবাদকর্মীসহ বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন গৌরনদী প্রেসক্লাবের সদস্য বিএম বেলাল। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া-মোনাজাত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..